News Bangla 24 BD | চিকুনগুনিয়া ‘মহামারি’ আকারে দেখা দিয়েছে - News Bangla 24 BD
News Head
 এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

চিকুনগুনিয়া ‘মহামারি’ আকারে দেখা দিয়েছে


চিকুনগুনিয়া বর্তমান সময়ের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সমস্যা। ঢাকা মহানগরে চিকুনগুনিয়া ‘মহামারি’ আকারে ছড়িয়ে পড়েছে। রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার বিষয়ে জানা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যকর পদক্ষেপ নিতে দেরি করেছে। এ রকমই মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত ছয় মাসে কত মানুষ এই রোগে আক্রান্ত
হয়েছে, তার সঠিক পরিসংখ্যান বের করা কঠিন হলেও অনুমিত কোনো তথ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর গতকাল রোববার পর্যন্ত বলতে পারেনি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মুঠোফোনভিত্তিক যে জরিপ করছে, তাতেও রোগটির ব্যাপকতা সম্পর্কে সঠিক চিত্র পাওয়া যাবে না।

এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়ার ভাইরাস ছড়ায়। গত বছরের ডিসেম্বর থেকেই এই ভাইরাসের সংক্রমণ ঢাকায় দেখা দিতে থাকে। প্রতি মাসেই আইইডিসিআরে এই রোগে আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে। রাজধানীর মেডিসিন বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগীর ভিড় বাড়তে থাকে এ বছরের এপ্রিল থেকেই। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও পাড়ায় পাড়ায় ব্যক্তিগত চেম্বারে রোগীর ভিড় দিন দিন বাড়তে থাকে। এদের একটি বড় অংশ শিশু ও বয়স্ক। এই রোগে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলা হলেও রাজধানীর একাধিক বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের পেছনে মো. রফিকুল ইসলামের গাড়ির গ্যারেজ। দুই ভাই ও কর্মচারী নিয়ে গ্যারেজ চালান। গতকাল সকালে রফিকুল প্রথম আলোকে বলেন, ‘১৫ রোজার দিন আমার জ্বর আসে। তিন দিন টানা জ্বর ছিল। হাতে, পায়ে, গিরায় গিরায় ব্যথা ছিল। কয়েক দিন পর অন্য ভাইয়ের জ্বরও হয়।’ তিনি বলেন, গ্যারেজ কয়েক দিন বন্ধ রাখতে হয়।

রফিকুলের সঙ্গে কথা বলার সময় আশপাশের গ্যারেজের শ্রমিক-কর্মচারীরাও ভিড় জমান। কিশোর রাসেল চিকুনগুনিয়ার কারণে চার দিন কাজে আসতে পারেনি। আকাশ মোল্লা পাঁচ দিন গ্যারেজে আসতে পারেননি। তাঁরা প্রত্যেকে বলেছেন, চিকুনগুনিয়ার কারণে তাঁদের আয়-রোজগার কমেছে।

রাজধানীর একটি স্কুলের শিক্ষক খন্দকার আতিক প্রথম আলোকে জানিয়েছেন, চিকুনগুনিয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ