News Bangla 24 BD | ইলিয়াসের স্ত্রীকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ - News Bangla 24 BD
News Head
 এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

ইলিয়াসের স্ত্রীকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ


বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি মো. তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন ও রুল জারি করেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

রোববার সকালে লন্ডন যাওয়া উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ লুনাকে আটকে দেয় বলে অভিযোগ ওঠে।

এরপর সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন ইলিয়াস আলীর স্ত্রী।

এ বিষয়ে তার আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে রোববার সকাল ১০টায় লন্ডন যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর বিরুদ্ধে আজ ১০ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। ওই রিটের শুনানিতে আদালত এই আদেশ দেন।

বিমানবন্দরে আটকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা লুনা বলেন, ‘রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২ সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল আমার। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আমাকে বসিয়ে রেখে বলা হয়, আপনি যেতে পারবেন না, আপনার ছেলে-মেয়েরা যেতে পারবে।’

এই পরিস্থিতিতে মেয়ে সাইয়ারা নাওয়াল ও ছেলে লাবিব সারারকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার কথা জানান লুনা।

লুনা জানান, তার বড় ছেলে আবরার ইলিয়াস এবার ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে স্নাতক শেষ করেছেন। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে এর একটি অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ