মাশরাফিদের নিয়ে ভিল্লার তৃপ্তির ঢেকুর
‘সত্যিই এটা উল্লেখ করার মত, আমি মনোভাব পরিবর্ত নিয়ে কাজ করে সফলতা পেয়েছি। তারা আরও শিখতে চান।’ টাইগার ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের।
‘টানা আচ মাস খেলায় ছিলাম। দীর্ঘ দিন পর আবারও ফিটনেস ক্যাম্পে ফিরল ক্রিকেটাররা। এটা তাদের জন্য বড় একটা মঞ্চ নিজেদের ফিটনেস পরীক্ষার। ভুল ত্রুটি থাকলে সেটা মুছে নতুন করে নিজেকে সাজাতে হবে।’ অভিমত মারিওর।
১০ জুলাই থেকে মিরপুরে শুরু হয়েছে মাশরাফিদের ক্যাম্প। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চলছে এই ক্যাম্প। ফিটনেস ছাড়া খেলোয়াড়দের মানসিক দিকেও নজর দেয় হবে এই কন্ডিশনিং ক্যাম্পে।
উল্লেখ্য, গত ১৬ জুন বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথকে অধিনায়ক করে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া। ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা ওজিদের। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এমন দিনক্ষণের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। কারণ ওজি বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি স্মিথদের। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করবে কি-না হলফ করে বলা মুশকিল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 