News Bangla 24 BD | জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল


আদালতের নির্দেশনা অনুসারে এক শিক্ষকের বেতন ভাতা পরিশোধ না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন উচ্চ আদালত। আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু হবে না, তা দুই সপ্তাহের মধ্যে উপাচার্যকে জানাতে বলা হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ রুল দেন।

আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।

পরে আইনজীবী মো. গিয়াসউদ্দিন আদেশের বিষয়টি জানিয়ে বলেন, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জাতীয় বেতনস্কেল ১৯৯৭,২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন ভাতা দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওই রুল দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ