News Bangla 24 BD | জলজট-যানজটে জনভোগান্তি - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

রাজধানীতে গত রাতের বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে আজ বুধবার সকালে দীর্ঘ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

আষাঢ়ের শেষ সময়ে এসে সারা দেশেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে অন্য সব অঞ্চলের চেয়ে এবার রাজধানী ঢাকায় বেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১০৩ মিলিমিটার। বৃষ্টিপাতের এই পরিমাণ অন্য সব বিভাগীয় শহরের চেয়ে বেশি।

মোহাম্মদপুর থেকে আজ সকালে কারওয়ান বাজার যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মিলন হোসেন। তিনি বললেন, সকাল সাড়ে সাতটায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন কারওয়ান বাজারে যাওয়ার জন্য। পৌনে দুই ঘণ্টায় তিনি জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছান। সংসদ ভবনের সামন থেকে ফার্মগেট মোড় পর্যন্ত জ্যাম থাকায় সেখান থেকে তিনি হেঁটেই কারওয়ান বাজারের দিকে রওনা দেন। তিনি বলেন, বাস থেকে নেমে হেঁটে যাওয়ারও উপায় নেই। কারণ, রাস্তার দুই পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কারওয়ান বাজারে কাজী নজরুল অ্যাভিনিউয়ে পয়োনিষ্কাশন লাইনের কাজ চলতে থাকায় সেখানে প্রায় হাঁটুপানি জমে যায়। সেখানে ফুটপাত ভেঙে ফেলা হয়েছে। ইট-বালু রাখা হয়েছে রাস্তার ওপর। তাই হেঁটে চলাচলকারী লোকজনকে বাধ্য হয়ে মাঝপথ দিয়ে যেতে হচ্ছে। এ কারণে সড়কের ওই জায়গায় যানবাহনের গতি কমে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট।

এ বিভাগের অন্যান্য সংবাদ