News Bangla 24 BD | পার্বতীপুরে ওপেন হাউজ ডে-২০১৭ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

পার্বতীপুরে ওপেন হাউজ ডে-২০১৭ অনুষ্ঠিত


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে-২০১৭অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পার্বতীপুর কৃষি অফিস হলরুমে মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার হামিদুল আলম।
এ সময় তিনি বলেন, বিনা দোষে কেউ যেন হয়রানি না হয়, আবার কোন অপরাধী যেন ছাড় না পায় সে দিকে আমাদের পুলিশ বাহিনীকে লক্ষ রাখতে হবে।

এছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) ইমতিয়াজ কবীর, সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, মটর মালিক সমিতির সাধারন সম্পাদক ফয়জার রহমান প্রমুখ। এ সময় পুলিশ সুপার আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।
পরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসায় ১০ জন মাদক ব্যবসায়ীকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ