বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সফিউল আজম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ২৪ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন।
সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আর সাফাতের বন্ধু সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে।
সাফাত আহমেদ, তার দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু, নাঈন আশরাফের পক্ষে আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম (লিটন) এবং সাদমান সাকিফের পক্ষে আব্দুর রহমান হাওলাদার অব্যাহতি চেয়ে শুনানি করেন।
নাঈম আশরাফের পক্ষে তার আইনজীবী খায়রুল ইসলাম (লিটন) বলেন, ‘তার বিরুদ্ধে বাদী এজাহারে অভিযোগ আনেননি। এটা একটা সাজানো মামলা। আর মেডিক্যাল রিপোর্ট বলছে, ধর্ষণ হয়নি।’ নাঈম আশরাফের বিরুদ্ধে ধর্ষণের আলামত না থাকায় তার অব্যাহতির প্রার্থনা করেন তিনি।
সাফাত আহমেদ, তার দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের পক্ষে কাজী নজিবুল্লাহ হিরু বলেন, ‘আমাদের দেশে ধর্ষণের ঘটনা আছে। আবার অনেকে সাজানো মামলা করে। আর এটাও একটা সাজানো মামলা। কারণ ঘটনা ঘটেছে ২৮ মার্চ আর বিলম্ব করে মামলা করা হয়েছে তা ১ মাস ৮ দিন পর। সাফাতের বিরুদ্ধে ধর্ষণের আলামত নেই।’

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 