News Bangla 24 BD | ৫৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

দেশের বিভিন্ন জেলার ৫৬টি ইউনিয়ন পরিষদসহ (ইউপি) পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও স্থগিত ভোট পুনরায় গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দুটি ইউপিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গত মঙ্গলবার ২৬ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও (জেলা পুলিশ সুপার) এসপিদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠি যেসব জেলার ডিসি ও এসপিকে পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ