News Bangla 24 BD | আশুলিয়ায় জঙ্গিদের আত্মসমর্পণ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

আশুলিয়ায় র‌্যাবের ঘেরাও করে রাখা বাড়ির ভেতর থেকে চার ব্যক্তি বের হয়ে এসেছেন। তারা ‘আত্মসমর্পণ’ করছে বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, যারা আত্মসমর্পণ করেছে তারা সবাই জঙ্গি।

রোববার দুপুর ১২টার দিকে বাড়ির ভেতর থেকে তারা বের হতে শুরু করে। বেলা ১টার মধ্যে পর্যায়ক্রমে চারজনই বের হয়ে আসেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকেও বাড়ির পাশ থেকে গুলির শব্দ পাওয়া যায়। র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম বলেন, ‘জঙ্গি আস্তানা থেকে চারজনকেই রক্তপাতহীনভাবে গ্রেফতার করা হয়েছে। বাকি সব তথ্য তাদের জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে। কোনও বিস্ফোরক আছে কিনা তাও জানানো হবে।’

গ্রেফতার করা ব্যক্তিদের পরিচয় জানাননি মেজর আবদুল হাকিম। তিনি জানান, ‘ওই আস্তানায় কী কী আছে তাও তল্লাশি করা হচ্ছে। এছাড়া বাড়ির মালিক ইব্রাহিমকে আগেই হেফাজতে নিয়েছে র‌্যাব।’

এর আগে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হয় র‌্যাবের কমান্ডোরা। এরপরই সেখান থেকে ব্যাপক গুলির শব্দ আসতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে আস্তানার ওপরে আকাশে একটি হেলিকপ্টার দেখা যায়। হেলিকপ্টারটি প্রায় ৫ মিনিট ধরে আশপাশ এলাকা পর্যবেক্ষণ করে। বাড়িটির উঠান বরাবর হেলিকপ্টারটিকে স্থির হয়ে পর্যবেক্ষণ করতেও দেখা যায়।

শনিবার দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় একটি একতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। সেখানে জঙ্গি ও র‌্যাবের মধ্যে দুই দফায় গোলাগুলি হয়েছে। বাড়ির মালিক হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ