News Bangla 24 BD | জিজ্ঞাসাবাদ শেষে ফরহাদ মজহারকে ছেড়ে দিয়েছে পুলিশ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

জিজ্ঞাসাবাদ শেষে ফরহাদ মজহারকে ছেড়ে দিয়েছে পুলিশ


ফরহাদ মজহারের নিরুদ্দেশ হওয়ার ঘটনায় পাওয়া তথ্য-উপাত্তের মধ্যে ‘গরমিলের’ বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কবি ও লেখক ফরহাদকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসা থেকে নিয়ে যাওয়া হয়। মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বের হয়ে ফরহাদ মজহারকে একটি প্রাইভেট কারে উঠে চলে যেতে দেখা যায়।

পরে ডিএমপি যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,“তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন তার সঙ্গে আমাদের তদন্তে প্রাপ্ত তথ্যের মিল না থাকায় তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“তিনি যদি সত্যিকার অর্থে অপহৃত হয়ে থাকেন, তাহলে একামাত্র সাক্ষী তিনি নিজেই এবং যারা অপহরণ করেছে তারা। এই পর্যন্ত তদন্তে আমাদের মনে হয়েছে তিনি অপহৃত হননি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ