বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ মঙ্গলবার সচিবালয়ে হজ নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিমানের বিশেষ ফ্লাইট চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। অন্য বছরের মত এবারও বিমান বাংলাদেশ এয়ালাইনস এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইনস অর্ধেক-অর্ধেক হজযাত্রী পরিবহন করবে।
মন্ত্রী জানান, বিমান ১৭৭টি ডেডিকেটেড এবং ৩৩টি সিডিউল ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। ১৬৯টি ডেডিকেটেড ও ৩০টি সিডিউল ফ্লাইটে বিমান সৌদি থেকে হজযাত্রীদের দেশে আনবে।
আর সৌদি এয়ারলাইনস সবগুলো ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বাকি ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে বলে জানান বিমানমন্ত্রী।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।
মন্ত্রিসভা গত ৩০ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করেছে তাতে এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ- ১ এ এবার ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 