News Bangla 24 BD | দেশে আগের তুলনায় মাছ চাষ বেড়েছে: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

দেশে আগের তুলনায় মাছ চাষ বেড়েছে: প্রধানমন্ত্রী


দেশে অসংখ্য জলাভূমি রয়েছে, এর সঠিক ব্যবহার করলে কখনও মাছের অভাব হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদ্বোধন শেষে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মা ইলিশ ও জাটকা রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ডিম ছাড়ার সময় মাছ ধরা নিষিদ্ধকালে আমরা জেলেদের অর্থ ও চাল বরাদ্দ দিচ্ছি। এতে ইলিশ রক্ষা হচ্ছে। যার কারণে ইলিশ ১ লাখ উৎপাদন বেড়ে ৩ লাখ ৮৭ হাজার মেট্রিক টনে পরিণত হয়েছে।

দেশে আগের তুলনায় মাছ চাষ বেড়েছে। মাছ উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য সাভার, খুলনা ও মংলায় মৎস্য ল্যাব স্থাপন করা হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় এক লাখ ৫০ হাজার সুফলভোগীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে মৎস্য বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার উদ্দেশ্যে চাঁদপুর জেলায় মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপন করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে আরও তিনটি ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের কাজ শেষ হওয়ার পথে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ