চাঁদপুরে পিঠে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল
চাঁদপুরে শিক্ষার্থীদের বানানো ‘মানব সেতুতে’ হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন বাতিল করেছে হাই কোর্ট। একই সঙ্গে চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে চার সপ্তাহের মধ্যে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এক শিক্ষার্থীর অভিভাবকের করা আবেদনে এর আগে দেওয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহরিয়া কবির; সঙ্গে ছিলেন সারওয়ার হোসেন। আর চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর পক্ষে শুনানি করেন শ ম রেজাউল করিম।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন নূর হোসেন পাটোয়ারী।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 