News Bangla 24 BD | ‘পদ্মা সেতুর ৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে’ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

‘পদ্মা সেতুর ৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে’


পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। সরকারি সূত্র জানিয়েছে, এরই মধ্যে বহু প্রতীক্ষিত এ বিশাল সেতুর নির্মাণকাজ ৪৪ শতাংশ সম্পন্ন হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর ওপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এ সেতুর কাজ ২০১৮ সালে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কার্যকরী পদক্ষেপের ফলে এ সেতু যথাসময়ে নির্মিত হবে।

নির্মাণকাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় তিন কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে। এ সেতু নির্মিত হলে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা, শিল্প উন্নয়ন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম বলেন, অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এলাকার নির্মাণকাজ জুন মাসে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে মূল সেতুর নির্মাণ ৪০ শতাংশ এবং নদী শাসন কাজ ৩২ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রকল্প সূত্র জানায়, সেতুতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ