News Bangla 24 BD | হুমায়ূনের কবরে স্ত্রী সন্তানদের ভালোবাসা - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

হুমায়ূনের কবরে স্ত্রী সন্তানদের ভালোবাসা


গাজীপুরের নুহাশপল্লীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাদ, নিনিত, লেখকের পরিবার-পরিজন ও হুমায়ুন ভক্তরা।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে লেখকের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এর পর মাওলানা মজিবুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে শত শত হুমায়ূন ভক্ত নুহাশপল্লীতে ভিড় করেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে হলুদ পাঞ্জাবি ও গেঞ্জি পরিহিত বেশ কিছু ‘হিমু’ নুহাশ পল্লীতে আসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও নুহাশ পল্লীতে প্রিয় লেখকের কবর জিয়ারত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ