News Bangla 24 BD | অধিকারের সম্পাদক মালয়েশিয়ায় আটক - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোরের দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশের এই মানবাধিকার কর্মীকে আটক করায় মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের নিন্দা জানিয়েছে স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন। ফ্রিমালয়েশিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা ভোর ৪টার দিকে আটক করেছে।

মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নেয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়া (সুয়ারাম) আদিলুর রহমানকে আটকের নিন্দা জানিয়েছে।

সুয়ারামের নির্বাহী পরিচালক সেভান ডোরেইসামি এক বিবৃতিতে বলেন, কেন আদিলুর রহমানকে আটক করা হয়েছে সকাল ১০টা পর্যন্ত ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো কারণ জানাতে পারেননি।

তবে সুয়ারাম তথ্য পেয়েছে যে, আদিলুর রহমান খানকে বর্তমানে ইমিগ্রেশনের লক আপে নেয়া হয়েছে। খানকে ছেড়ে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় এই মানবাধিকার সংগঠন। একই সঙ্গে মালয়েশিয়া সফররত এই মানবাধিকার কর্মীকে হয়রানি না করারও আহ্বান জানানো হয়েছে। বিদেশি কোনো মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের সর্বশেষ পদক্ষেপ এটি। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মাসে সিঙ্গাপুরের মানবাধিকার কর্মী হ্যান হুই হুইকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিঙ্গাপুরের এই মানবাধিকার কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করায় তাকে সেদেশে প্রবেশে বাধা দেয়া হয়। তবে কোনো মানবাধিকার কর্মীকে এই প্রথম যে মালয়েশিয়া সরকার সেদেশে প্রবেশে বাধা দিয়েছে; তেমন নয়।

সম্প্রতি হংকংয়ের রাজনৈতিক কর্মী জোশুয়া অং এবং ইন্দোনেশিয়ার মানবাধিকার কর্মী মুগিয়ানতো সিপিনকেও মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেয় দেশটির সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ