News Bangla 24 BD | সংবিধানের বাইরে কিছুই গ্রহণ করা হবে না: কাদের - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

সংবিধানের বাইরে কিছুই গ্রহণ করা হবে না: কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন যথাসময়েই হবে। সংবিধানের বাইরে কিছুই গ্রহণ করা হবে না। খালেদা জিয়ার মেড-ইন লন্ডন মার্কা সহায়ক সরকার এদেশের জনগণ কখনোই মেনে নেবে না।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া লন্ডন গেছেন, কেন গেছেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। পত্র-পত্রিকায় দেখছি খালেদা জিয়া নাকি টেমস্ নদীর পাড়ে বসে বাংলাদেশের সহায়ক সরকারের রূপরেখা তৈরি করছেন। তবে রূপরেখা তৈরির যোগ্যতা নেই বিএনপির।

তিনি আরও বলেন, বিএনপি আসলে ভয় পায় এদেশের জনগণকে। নির্বাচনে হেরে যাবে ভেবে এখন নানাভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার খেলায় মেতে উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠরিক সম্পাদক এনামুল হক শামীম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি প্রমুখ।

এর আগে বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর নির্মিতব্য নতুন সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ