মেহেরপুরে জঙ্গি সন্দেহে দুই নারী আটক
মেহেরপুরের গাংনী উপজেলার বামনদি এলাকার বাড়ি থেকে জঙ্গি সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ। তাঁদের দুজনেরই কোলে সন্তান ছিল।
আজ শনিবার সকাল থেকে বামনদির আখসেন্টার এলাকার ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ। দুপুর ১২টায় অভিযান শেষ হয়।
আটক দুই নারীর নাম মাবিয়া খাতুন ও রোজিনা খাতুন। মাবিয়ার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। আর রোজিনার বাড়ি গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে।
মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বাড়ির ভেতরে আর কেউ নেই। দুই নারীর স্বামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান আরও জানান, বাড়িটি এক প্রবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর নাম জানা যায়নি।
বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থল থেকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ওই বাড়িতে থাকা লোকজনের কথাবার্তা ও চলাফেরা অসংলগ্ন। তাঁদের গতিবিধি সন্দেহজনক।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 