কুমিল্লা ছাড়ার ব্যাপারটা পুরোটাই প্রফেশনাল: মাশরাফি
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা এনে দিয়েছিলেন ঐ দলের অধিনায়কত্ব করা ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। সেটা ছিল বিপিএলের তৃতীয় আসর। তারপর চতুর্থ আসরে নামী খেলোয়াড়দের নিয়ে গড়া দলটিকে নেতৃত্ব দিয়ে শেষ চারে নিয়ে যেতে পারেননি তিনি।
কিন্তু বিপিএলের পঞ্চম আসর যখন দরজায় কড়া নাড়ছে, তখন জানা গেলো- আসন্ন টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। সে হিসেবে অনিবার্য আরেক আইকন ক্রিকেটার মাশরাফিকে ছাড়তে হবে ভিক্টোরিয়ান্সের ডেরা। এর পরপরই সবার মনে প্রশ্ন জাগে- কেন কুমিল্লা ছেড়ে গেলেন মাশরাফি?
এ প্রসঙ্গে মাশরাফি জানিয়েছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে যাওয়াতা সম্পূর্ণ পেশাদারিত্বের ব্যাপার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কুমিল্লা ছাড়ার ব্যাপারটা আসলে পুরোটাই প্রফেশনাল। কুমিল্লা মনে করেছে তামিম ভালো- আর আসলেই তামিম ভালো। এটা আসলে অন্য কোনো বিষয় নয়।’
নতুন ঠিকানা প্রসঙ্গে এসময় তিনি আরও বলেন, ‘কোথায় যাচ্ছি এটা আসলেই নিশ্চিত না। কেননা অনেকের সাথেই কথা হচ্ছে, কিন্তু কিছুই নিশ্চিত নয়।’ যদিও শুক্রবার রাতে নিশ্চিত হয়, নভেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মাশরাফি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 