News Bangla 24 BD | মালয়েশিয়া বিমানবন্দরে আরও বাংলাদেশি আটক, তথ্য আদিলুরের - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

মালয়েশিয়া বিমানবন্দরে আরও বাংলাদেশি আটক, তথ্য আদিলুরের


মালয়েশিয়ার বিমানবন্দরে ৩০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক থাকতে দেখেছেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান।

গেল বৃহস্পতিবার ভোরের দিকে কুয়ালালামপুর বিমানবন্দরে আদিলুরকে আটক করেছিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তারা। আদিলুর জানিয়েছেন, সেখানেই তিনি বাংলাদেশিদের আটক থাকতে দেখেছেন। শনিবার গুলশানে অধিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আদিলুর।

তিনি বলেন, আমাকে মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি ছিলেন, যার অর্ধেকের বেশি বাংলাদেশি। তাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন।

নিজের আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করে দেখছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের পর রাখা ডিটেনশন সেন্টার সম্পর্কে তিনি বলেন, এই ডিটেনশন সেন্টারগুলো বেসরকারি। এখানে শুধু পানি বিনামূল্যে পাওয়া যায়। টাকা দিয়ে খাবার কিনে খেতে হয়। এখানে অনেক বাংলাদেশি আছেন, যারা পানি খেয়ে বেঁচে আছেন।

আদিলুর রহমান খান বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশি এক নারীকে ফেরত পাঠানো হয়েছে। ওই নারী তাকে জানিয়েছেন, তার স্বামী ১১ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করেন। তিন মাসের ভিসা নিয়ে তিনি স্বামীর কাছে যাচ্ছিলেন। কোনো কারণ না দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ