News Bangla 24 BD | চিকিৎসার জন্য ভারতে গেলেন আল্লামা শফী - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

চিকিৎসার জন্য ভারতে গেলেন আল্লামা শফী


উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছান।

সংগঠন সূত্রে জানা গেছে, দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হেফাজত আমিরকে স্বাগত জানান, ভারতের দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ সৈয়দ আরশাদ মাদানী।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক জানান, হুজুর বার্ধক্যজনিত কিছু সমস্যায় ভুগছেন। বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুজুরের সঙ্গে তার দুই ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদাসী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ এবং ব্যক্তিগত সহকারী মাওলানা শফীসহ কয়েকজন হেফাজত নেতাও রয়েছেন।

উল্লেখ্য, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়ে গত ১৮ মে আল্লামা শফী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় গত ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়া হয়।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে গত ১০ জুলাই নিজ কর্মস্থল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফেরেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৯৬ বছর বয়স্ক এই আলেমকে গতকাল ভারতে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ