News Bangla 24 BD | 'এত্ত ছোট মানুষ এত্ত এত্ত ছক্কা মারেন কিভাবে' - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

‘এত্ত ছোট মানুষ এত্ত এত্ত ছক্কা মারেন কিভাবে’


বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক যখন ঘুমন্ত মুক্তামনির কপালে হাত রাখলেন, তখন চোখ খুলেই চমকে ওঠে মুক্তামনি। মুশফিকুর রহিম যখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কেবিনে ঢোকেন, তখন বেডে লাল চাদর গায়ে মুক্তামনি চোখ বুজেছিল। কারণ তার শরীরটা ভালো ছিল না।

শনিবার মুশফিকের সঙ্গে মুক্তামনির দেখা হয়। তবে তখনও সে এক বিস্ময় ঢেকে রেখেছিল। মুক্তামনি বলে, ‘মুশফিকের খেলা তো টিভিতে দেখেছি। আজ তিনি আমাকে দেখতে এসেছেন, আমার মাথায় হাত রেখে দোয়া করেছে। বলছেন, সবার কাছে তিনি আমার জন্য দোয়া চাইবেন। কিন্তু তাকে দেখার পর থেকে কেবলই মনে হচ্ছে, এত্ত ছোট মানুষটা এত্ত এত্ত ছক্কা মারেন কিভাবে?’

তুমি ক্রিকেট খেলা দেখো মুশফিকের এমন প্রশ্নের জবাবে মুক্তামনি বলে, ‘আমি মুশফিক, মাশরাফি, সাকিবসহ সবাইকে চিনি। ক্রিকেট খেলা দেখি।’ বলতে বলতেই তার গলার স্বর বদলে যায়। বলে, ‘আসলে আমার তো কিছু করার থাকে না, তাই বাড়িতে বসে বসে কেবল টিভি দেখি। আমাদের বাড়িতে টিভি ছিল না। কিন্তু কেবল আমি দেখব বলে আব্বু টিভি কিনে এনেছেন।’

তবে শুধু কেবল দেখতে যাওয়াই নয়, ছোট্ট মুক্তামনির অসুখের কথা শুনে এর আগে তার সঙ্গে ফোনে কথা বলেছেন মুশফিক, করেছেন আর্থিক সহায়তাও।

মুক্তামনিকে মুশফিক বলেন, ‘তুমি চিন্তা করবে না। পুরো দেশ তোমার সঙ্গে আছে। তুমি সুস্থ হয়ে যাবে। আমার সঙ্গে যার দেখা হয়, তাকেই তোমার কথা বলি, তোমার জন্য দোয়া চাই।’ জবাবে মুক্তামনি বলে, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ