News Bangla 24 BD | আমাদের মাহমুদউল্লাহ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শুভ শুভ্র: চলনে-বলনে পরিপাটি। ধুমধাড়াক্কা ব্যাটিং সেভাবে কোনোদিন করেননি। সময় নিয়ে ম্যাচের কোমর সোজা করতে ওস্তাদ। সিঙ্গেল আর সময়মতো কয়েকটা শট খেলে বিপদ পার করা। আদর করে দলের অনেকেই তাকে ‘সাইলেন্ট কিলার’ বলে থাকেন। এই খেতাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে দিলেন।

২০০৭ সালের ২৫ জুলাই, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম লাল-সবুজের জার্সিতে মাঠে নামেন।

মঙ্গলবার বিসিবিতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলেন। দীর্ঘ পথ চলতে চলতে একটা উপলব্ধি হয়েছে। বেশ বুঝতে পারেন আধুনিক ক্রিকেটে নিজেকে ফিট রাখতে পারাই সবচেয়ে বড় কথা।

মাশরাফি চলে যাওয়ার পর কে হবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে অনেকেই রিয়াদের নাম বলে ফেলেন। সেই সম্ভাবনা বেশি জেগেছে বিপিএলের কারণে। রিয়াদ যে অধিনায়ক হিসেবে যোগ্য সেটাও এই বিপিএল থেকেই বোঝা গেছে।

‘মানসিকভাবে এখন আমি আগের চেয়েও গোছাল, ইতিবাচক এবং আক্রমণাত্মক’, রিয়াদ এই কথা বলেন আর চোখে-মুখে আলোর ঝিলিক খেলিয়ে যান, ‘ফিটনেসও আগের চেয়ে অনেক ভালো। এটা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। সেটা করে আরো কয়েকটা বছর খেলে যেতে চাই।’

রিয়াদ এখনো সেই প্রথম দিনগুলোর মতো পরিশ্রম করে যান। এখনো নেটে ঢুকলে ঘণ্টা কাটিয়ে দেন। বললেন, ‘শক্তির যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে প্রতিনিয়তই কাজ করছি। কষ্টের কোনও বিকল্প নেই। তবে এটা ধরে রাখাই জরুরি। বাড়তি একটা দায়িত্বতো এসেই যায়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ