News Bangla 24 BD | সাত খুনে হাইকোর্টের রায় ১৩ আগস্ট - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় আসামিদের নিম্ন আদালতের দেওয়া দণ্ড বহাল থাকবে, নাকি পরিবর্তিত হবে, সেই সিদ্ধান্ত জানা যাবে আগামী ১৩ আগস্ট।

আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে আজ বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন মেলে আরেকটি লাশ।

সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। দুই মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ গত ১৬ জানুয়ারি রায় দেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় ৩৫ জন আসামির মধ্যে অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ