News Bangla 24 BD | আল-আকসা মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞায় ঢাকার নিন্দা - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

আল-আকসা মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞায় ঢাকার নিন্দা


আল-আকসা মসজিদ বন্ধ করা ও শুক্রবার জুমার নামাজ পড়তে না দেয়া এবং আল হারাম আল শরীফকে ঘিরে অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসরাইলী কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বার্তায় তার প্যালেস্টাইন প্রতিপক্ষের কাছে বাংলাদেশের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বার্তায় সেখানে অতিসম্প্রতি সংঘটিত অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরাইলী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সৃষ্ট সংঘর্ষে ৫ জন প্যালেস্টাইনী নিহত ও শত শত আহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় স্বাধীন আবাসভূমির জন্য প্যালেস্টাইনের অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি যথা শিগগির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দুই রাষ্ট্রের সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ