News Bangla 24 BD | ডিসিদের নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

ডিসিদের নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে


জেলা প্রশাসকদের কোন চাপের মুখে প্রভাবিত না হয়ে তাদের নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ডিসি সম্মেলনের দ্বতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি এ পরামর্শ দেন।

রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেও ভুমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও জানান, রফতানি বাণিজ্য প্রসারে বর্তমান সরকারের গৃহীত এক জেলা এক পণ্য নীতি বাস্তবায়নে ৪১টি জেলায় ১৪টি পণ্যের উপর ২০শতাংশ নগদ অর্থ সহায়তা দেবে সরকার।

এর আগে ডিসিদের সাথে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমান বন্দর নির্মানের লক্ষ্যে স্থান নির্ধারনের সমীক্ষা এ মাসেই শেষ হবে। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলো আরো উন্নয়ন করা হবে বলে জানান মন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ