মানবপাচার ও প্রতারণার অভিযোগে চার নাইজেরীয়সহ আটক ৯
মানবপাচার ও প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪ নাইজেরীয়সহ নয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী জানান, বুধবার রাতে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ওই নয়জনকে আটক করে।
তবে আটকদের পরিচয় বা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগেও বিভিন্ন সময়ে মাদক চোরাচালান, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশে নাইজেরীয় নাগরিকরা গ্রেপ্তার হয়েছেন। মোবাইল ফোনে লটারির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে গতবছর নভেম্বরে ঢাকায় চার নাইজেরীয়কে গ্রেপ্তার করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 