চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন সিদ্দিকুর
চোখের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুরের সঙ্গে থাকা তার বন্ধু ও সহপাঠী শেখ ফরিদ সকাল সোয়া ১০টার দিকে বলেন, সিদ্দিকুরকে সঙ্গে নিয়ে তারা হাসপাতাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। সঙ্গে আছেন সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলী। বেলা একটায় ফ্লাইট ছাড়বে।
সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলী বলেন, ‘চেন্নাই যাচ্ছি। সবাই দোয়া করবেন।’ চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার দিনই সিদ্দিকুরকে ভর্তি করা হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা বলেছেন, সিদ্দিকুর ডান চোখে আলো দেখছেন না। বাঁ চোখের এক দিক থেকে আলো কিছুটা উপলব্ধি করতে পারছেন।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 