মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৬ জনের
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।শুক্রবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার হাটঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খাইরুন বিবি (৩৫), তার বাবা করিম গাজী (৫৪), একই পরিবারের নাজমুল গাজী (৪০), নাজমুলের স্ত্রী আসিফা বেগম, মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫) ও তাঁর ভাগনে জাহিদ হাসান (১৮)।নিহতদের মধ্যে ছয়জনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ফরিদপুরের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, মাইক্রোবাসটি দুমড়ে যাওয়ায় বেড়েছে হতাহতের ঘটনা। তিনি জানান মাইক্রোবাসের বডি কেটে বের করতে হয়েছে কয়েকজনকে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হাটঘাটা নামক স্থানে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী কোলকাতার যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারীসহ তিনজন নিহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আরো তিনজনের জনের মৃত্যু হয়।
এদিকে শ্যামলী পরিবহনের চালকের পেছনের সিটে বসে থাকা যাত্রীরা জানান, রং সাউড দিয়ে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি আছড়ে পড়ে বাসটির ওপর। এতেই ঘটে দুর্ঘটনা। শ্যামলী পরিবহনের চালক অনেক চেষ্টা করেও সংঘর্ষ এড়াতে পারেননি। তাদের ধারণা, মাইক্রোবাসের চালক চালানোর সময় কিছুটা ঘুমিয়ে পড়ার কারণেই হয়তো বিপরীত দিক থেকে আসা বাসটিকে ভালোভাবে দেখতে পায়নি।
এদিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 