‘জামায়াত নেতাদের সন্তানরা আ.লীগ করতে পারবে’
জামায়াত নেতাদের সন্তানরা আওয়ামী লীগ করতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সনের যুক্তরাজ্য সফর দেশি বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত। পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি।
এছাড়া বগুড়ার ধর্ষণের ঘটনায় সহযোগী সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া সাভারের ঘটনায় এম পি এনামুল হককে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে দলের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী 