News Bangla 24 BD | ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা আত্মঘাতী গোল! (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা আত্মঘাতী গোল! (ভিডিও)


এমন আত্মঘাতী গোল এর আগে হয়েছে কি না, সন্দেহ! সিঙ্গাপুরে গতকাল প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মিলানের মিডফিল্ডার জিওফ্রে কনডগবিয়া ৪৫ গজ দূর থেকে আত্মঘাতী গোল করেছেন। স্টেডিয়ামে উপস্থিত ৩২ হাজার দর্শকের সামনে হাই-প্রোফাইল একটা ম্যাচে কনডগবিয়ার এমন আত্মঘাতী গোল বেশ আলোচনার জন্ম দিয়েছে। তার এই আত্মঘাতী গোল ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা কি না তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে গতকাল চেলসির মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান। ঘটনাটা ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে। ইন্টার মিলানের ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজেদের অর্ধ থেকে বল দিয়েছিলেন মাঝমাঠের প্রায় কাছাকাছি থাকা কনডগবিয়াকে। ফরাসি এই মিডফিল্ডার বলটা ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষক ড্যানিয়েল পেডেল্লিকে।

কিন্তু গোলরক্ষক ছিলেন পোস্টের একটু ওপরে। ৪৫ গজ দূর থেকে নেওয়া কনডগবিয়ার শটটা শূন্যে ভাসতে ভাসতে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ডান কর্নার দিয়ে ঢুকে যায় নিজেদের জালে। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের!

কনডগবিয়ার আত্মঘাতী গোলের আগেই চেলসির জালে দুই গোল দিয়েছিল ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটি শেষ পর্যন্ত ম্যাচও জিতেছে ২-১ গোলে। তবে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ৩২ হাজার দর্শকের সামনে হাই-প্রোফাইল একটা ম্যাচে কনডগবিয়ার এমন আত্মঘাতী গোল বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ