News Bangla 24 BD | গাজীপুরে গুলিতে সাবেক এমপির ছেলে নিহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

গাজীপুরে গুলিতে সাবেক এমপির ছেলে নিহত


গাজীপুরের কালীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে সাবেক এক সাংসদের পুত্র নিহত হয়েছেন। নিহত হাবীবুর রহমান ফয়সাল মিয়া প্রয়াত সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ভাদগাতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, রিমন (২৮) নামে একজন ‘সন্ত্রাসীর গুলিতে’ ফয়সাল (২৬) মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

“আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রিমনের বাড়ি সংলগ্ন একটি নির্জন স্থানে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে তারা ছুটে গিয়ে রিমনকে দৌড়ে পালিয়ে যেতে এবং সেখানে ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ