News Bangla 24 BD | অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজের প্রত্যাশায় মুশফিক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজের প্রত্যাশায় মুশফিক


অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব অবসান হওয়ার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি দারণ একটি সিরিজের প্রত্যাশায় আছেন।

আজ রাজশাহী কিংসের এক অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘অস্ট্রেলিয়ার বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব শেষের পথে। এটা আসলে একটা স্বস্তির বিষয়। এখন নিশ্চিত করে বলা যায় যে ওরা আসছে। আমাদের এখন আরো ভালো প্রস্তুতি নিতে হবে। তাদের বিপক্ষে ভালো একটি সিরিজ হওয়া প্রয়োজন। অবশ্য আমরা আমাদের সেরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজ হবে।’

মুশফিকুর রহিম রাজশাহী কিংসের আইকন খেলোয়াড়। তবে রাজশাহীর অধিনায়ক কে হচ্ছে সেটা এখনো নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ