দেশে ফিরলেই সরকারি চাকরি পাবে সিদ্দিকুর: স্বাস্থ্যমন্ত্রী
ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন থাকা পুলিশের টিয়ারশেলে দুই চোখ হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দেশে ফিরে আসলেই তাকে সরকারী চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে এ প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ বা ইডিসিএলে তাকে চাকরি দেয়া হবে।
গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের ছোঁড়া টিয়ার শেলে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দিনই সিদ্দিকুরকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন সিদ্দিকুর। তবে চোখ ভালো হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
কেননা চেন্নাইয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক লিঙ্গম গোপাল জানান, অস্ত্রোপচারের পরও তার চো

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 