News Bangla 24 BD | ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করা জরুরি: কাদের - News Bangla 24 BD
News Head
 জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল

৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করা জরুরি: কাদের


সাম্প্রতিক সময়ে খুলনায় ৫৭ ধারার অপপ্রয়োগ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে কোনো মামলা করার আগে উচ্চ পর্যায়ের অনুমতি নেয়ার প্রয়োজন আছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা করা হয়েছিল। কিন্তু তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কি না সেটি খতিয়ে দেখতে হবে। তবে খুলনায় যে ঘটনা ঘটেছে তা দু:খজনক।

সুশীল সমাজের সেনা মোতায়েনের পরামর্শের বিষয়ে তিনি বলেন, ‘সংবিধানেই লেখা আছে সেনাবাহিনীকে কে, কোথায়, কখন ও কীভাবে ব্যবহার করা যাবে। তাদের ডেকে এনে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। সময় আসবে। তখনই বলা যাবে। এই মুহূর্তে এই দাবি অবান্তর ও অযৌক্তিক।’

বিএনপি সেনা মোতায়েন চায়-এমন প্রশ্নে কাদের বলেন, ‘বাইরে থেকে ঢিল ছোড়ার প্রবণতা বন্ধ করতে হবে। বিএনপি সংলাপে এসে তাদের প্রস্তাবনা উপস্থাপন করুক। আওয়ামী লীগও করবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ