News Bangla 24 BD | ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই প্রকৌশলী বরখাস্ত - News Bangla 24 BD
News Head
 জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই প্রকৌশলী বরখাস্ত


ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেফতার নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বরখাস্তের এ আদেশ ১৮ জুলাই ২০১৭ থেকে কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

গত ১৮ ‍জুলাই মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের কার্যালয়ে বসে একটি জাহাজের নকশা অনুমোদন করতে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল। পরে এ ঘটনায় ফখরুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। এরপর দুদকের করা মামলায় তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ