মারিয়া শারাপোভার ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা শেষ হয়েছিল গত এপ্রিলে। উরুর সমস্যা আবারো তাকে পাঠিয়ে দেয় কোর্টের বাইরে। ইনজুরির কারণে ১৬ মে থেকে খেলার বাইরে ছিলেন এই রুশ তারকা।
তবে আবার ফিরেই পেয়েছেন জয়ের স্বাদ। ২০১৫ সালের মার্চের পর প্রথমবার যুক্তরাষ্ট্রে খেললেন শারাপোভা। স্ট্যানফোর্ডের ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিক খেলছেন তিনি ওয়াইল্ড কার্ড নিয়ে। সেখানে প্রথম রাউন্ডে জেনিফার ব্রাডিকে ৬-১, ৪-৬, ৬-০ গেমে হারান পাঁচবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী।
দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের মাটিতে খেলে উচ্ছ্বসিত ১৭১ নম্বর র্যাংকিংধারী, ‘সবাইকে জড়িয়ে ধরতে মন চাইছে এবং বলতে ইচ্ছা করছে ধন্যবাদ। অনেক দিন পর যুক্তরাষ্ট্রে আমি প্রথম ম্যাচ খেললাম। আমার কাছে এটা অনেকটা বাড়ির মতো।’
ফ্রেঞ্চ ওপেনের আগেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছিল শারাপোভার। কিন্তু তাকে ওয়াইল্ড কার্ড দেয়নি রোলাঁ গাঁরো কর্তৃপক্ষ। ঘাসের কোর্টের পুরো মৌসুম বাইরে থেকেছেন ৩০ বছর বয়সী। আগামী ২৮ আগস্ট শুরু হচ্ছে ইউএস ওপেন, সেখানেও সরাসরি খেলতে পারবেন না শারাপোভা। বাছাইয়ে উতরে গেলেও মূল পর্বে খেলতে হলে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের কাছ থেকে ওয়াইল্ড কার্ড পেতে হবে তাকে।
আপাতত বেশিদূর ভাবতে চান না শারাপোভা। আমেরিকান প্রতিপক্ষ ব্রাডির বিপক্ষে দুই ঘণ্টা ২ মিনিটের লড়াই শেষে তিনি বলেছেন, ‘যত বেশি খেলব, আমি ততই ভালো করব। এটাই আমার লক্ষ্য।’ দ্বিতীয় রাউন্ডে শারাপোভা লড়বেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্গোকে। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 