হত্যা মামলায় বনশ্রীর বাড়ি থেকে গৃহকর্ত্রী গ্রেপ্তার
রাজধানীর বনশ্রী এলাকায় গৃহকর্মী লাইলী বেগমের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গৃহকর্ত্রী সাহানা বেগমকে আজ শনিবার দুপুরে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গৃহকর্তা মইনুদ্দিন ও বাড়ির তত্ত্বাবধায়ক তোফাজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান। বেলা একটার দিকে রামপুরা থানায় তিনি সাংবাদিকদের বলেন, গৃহকর্মী লাইলী বেগমের ভাশুর শহীদুল ইসলাম গৃহকর্তা, গৃহকর্ত্রী, ও বাড়ির তত্ত্বাবধায়ক তোফাজ্জলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়দের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। শিবলী নোমান আরও জানান, তদন্ত চলছে। ময়নাতদন্তের পর জানা যাবে গৃহকর্মীকে হত্যা করা হয়েছে, নাকি ঘটনাটি আত্মহত্যা।
গৃহকর্ত্রী গ্রেপ্তারের পর স্থানীয়রা ফাঁসির দাবি জানিয়ে মিছিল বের করেন।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা মো. মনসুর আহমেদ সকালে জানান, গতকাল রাত ১১টার দিকে মামলা দুটি করা হয়।

শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী 