News Bangla 24 BD | উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভাঙল বখাটে - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভাঙল বখাটে


রাজধানীর মিরপুরে চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবকের পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়।

মামলার মূল আসামি ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই রাতেই রাজধানীর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আহত ওই যুবকের স্বজনেরা অভিযোগ করেছেন, বখাটেরা আজ শনিবার তাদের হুমকি দিয়েছে। এমনকি হাসপাতালে গিয়েও তারা আহত যুবকের স্বজনদের হুমকি দেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ফাহিম কক্সবাজারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফাহিমের সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে নিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় ফাহিম ও তার চার-পাঁচজন সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সকালে আহত ওই যুবকের মাকে দুই-তিনজন যুবক হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেটির মা বলেন, সকালে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আহত ছেলেকে দেখতে যাচ্ছিলেন। শেওড়াপাড়ার বৌবাজারের কাছে পৌঁছালে দুই-তিনজন যুবক ওই যানটির গতিরোধ করে। ওই যুবকেরা ছেলেটির মাকে যানটি থেকে বের করে আনার চেষ্টা করে। একপর্যায়ে মামলা করেছেন কি না, তা ছেলেটির মায়ের কাছে জানতে চায় তারা। তারপর ‘মামলা করলে পরিণতি খুব খারাপ হবে। এবার তো পা ভেঙেছি। পরে আরও বড় কিছু করব’ বলে হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন না।

গতকাল বেলা একটার দিকে শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই যুবককে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় বখাটে ফাহিমসহ তার কয়েকজন সহযোগী।

নির্যাতনের শিকার ওই যুবক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার চাচাতো বোন মেডিকেলের শিক্ষার্থী। ওই যুবকের বাসা পশ্চিম শেওড়াপাড়ায়। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ