News Bangla 24 BD | বাম চোখে আলো দেখছেন সিদ্দিকুর - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

তিতুমীর কলেজের চোখ হারানো ছাত্র সিদ্দিকুর রহমান বাম চোখের এক পাশ দিয়ে আলোর উপস্থিতি টের পাচ্ছেন। তবে তার ডান চোখের ব্যাপারে আশাবাদী নয় কেউই।

সিদ্দিকুরের বাম চোঁখে কতটুকু দেখবেন, তা নিশ্চিত করে বলতে আরও চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে গতকাল শুক্রবার অস্ত্রোপচার শেষে আজ শনিবার তার চোখের ব্যান্ডেজ খোলা হয়।

সিদ্দিকুরের বন্ধু ও সহপাঠী শেখ ফরিদ বলেন, সিদ্দিকুরের সঙ্গে থাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক জাহিদ আহসান জানিয়েছিলেন, দেশে অপারেশনের পর সিদ্দিকুর বাম চোখের এক পাশ দিয়ে আলোর উপস্থিতি টের পাচ্ছেন। কিন্তু চেন্নাই যাওয়ার পর সেই আলো আর দেখছিলেন না। গতকালের অস্ত্রোপচারের পর এখন আবার পাশ দিয়ে কিছু আলো দেখছেন বলে জানিয়েছেন তিনি।

শেখ ফরিদ বলেন, সিদ্দিকুর, তার সঙ্গে থাকা বড় ভাই নায়েব আলী ও চিকিৎসক জাহিদ আহসান ১১ আগস্ট ফিরে আসতে পারেন। তবে তার ডান চোখটা ড্যামেজ হয়ে গেছে এটা এখন বলা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্থ হয়। ওই দিনই তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

তার দুই চোখে অস্ত্রোপচার শেষে চিকিৎসকেরা বলেন, সিদ্দিকুরের ডান চোখের দৃষ্টি নেই। বাঁ চোখে এক দিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছেন। দৃষ্টি ফেরার ‘ক্ষীণ’ আশা আছে।

২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিদ্দিকুরকে চেন্নাইয়ে পাঠানো হয়। পরের দিন সেখানকার চিকিৎসক ধনশ্রী রাত্রা সিদ্দিকুরের চোখ পরীক্ষা করে বলেন, চোখের ভেতরের আঘাত গুরুতর। অস্ত্রোপচারে যাওয়া ঠিক হবে কিনা, এ জন্য তিনি দ্বিতীয় মতামতের জন্য চিকিৎসক লিংগম গোপালের কাছে রেফার করেছিলেন।

লিংগম গোপাল মতামতে বলেন, অস্ত্রোপচারেও সিদ্দিকুরের চোখের দৃষ্টি ফিরবে না। তবে সিদ্দিকুরের সম্মতি থাকায় শেষ চেষ্টা হিসেবে গতকাল অস্ত্রোপচার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ