News Bangla 24 BD | ‘জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন প্রধানমন্ত্রী’ - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

‘জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন প্রধানমন্ত্রী’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল রোবাবার দুপুরে ভোলার দীর্ঘতম সেতু ‘বাঘমারা’ ব্রিজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজন হলে আমি নিজেও বাবার মত রক্ত দিবো তবু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যৌথভাবে ব্রিজের উদ্বোধন করেন।

এলজিইডির অর্থায়নে ৪৪০ মিটার দৈঘ্য এবং ৮.৪ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ কোটি ১১ লাখ টাকা। তেঁতুলিয়া শাখা নদীর উপর নির্মিত বিশাল এ সেতুকে ঘিরে ভোলার বিভিন্ন উপজেলা এবং পটুয়াখালীর সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে মন্দাভাব থাকা স্বত্ত্বেও আমাদের রফতানিতে কোনও প্রভাব পড়বে না, কারণ দেশে ৪১ বিলিয়ন ডলার পণ্য রফতানির হার নির্ধারণ করা হয়েছে। সে সঙ্গে দেশে রফতানির প্রবৃদ্ধিও বেড়েছে। তাই আগামীতে বর্তমানের চেয়েও রফতানির হার বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, প্রধানমন্ত্রীর জামাতা প্রকৌশলী মাশরুর হোসেন মিতু, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ