News Bangla 24 BD | আংশিক চন্দ্রগ্রহণ আজ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

আজ মাঝরাতে আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। একরেখায় এসে দাঁড়াবে পৃথিবী, চাঁদ আর সূর্য। পৃথিবীর ছায়ায় চাঁদ হারাবে তার সব আলো। অদ্ভুত আঁধারে ঢেকে যাবে চরাচর। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশের আকাশে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।

মুলত কক্ষপথ পরিভ্রমণের একপর্যায়ে চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের সঙ্গে এক সমতলে এবং এক সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে বাধা পড়ে চাঁদে পৌঁছতে পারে না। তখনই ঘটে থাকে চন্দ্রগ্রহণ। কারণ চন্দ্রগ্রহণ ঘটতে হলে চাঁদ, সূর্য ও পৃথিবীকে অবশ্যই একই সরলরেখায় ও একই সমতলে থাকতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন, ঢাকায় আজ দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সূচনা হবে রাত ৯টা ৪৮ মিনিটে।

গ্রহণ মোক্ষ হবে রাত ২টা ৫২ মিনিটের দিকে।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগেও একই সময়ে গ্রহণ দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে। খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে। বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে। রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে। রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

তারা আরো জানান, চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গ্রহণ হবে ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে। দীর্ঘ সময়ব্যাপী এই চন্দ্রগ্রহণ শুধু বাংলাদেশে নয়, দেখা যাবে গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ