News Bangla 24 BD | সাকিবের ঝড়ে জয় পেয়েছে জ্যামাইকা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সিপিএলে আগের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। পরের ম্যাচেই ঠিকই জ্বলে উঠলেন আগ্রাসী হয়ে। তার ঝড়ো ৪৪ রানে ভর করে ১২ রানে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস।

টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান তোলে জ্যামাইকা। যাতে মূল ঝড় তোলেন ম্যাকার্থি। ৪৪ বলে বিদায় নেওয়ার আগে করেন ৬০ রান। তার এই ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। এই ম্যাকার্থির সঙ্গেই পঞ্চম উইকেটে ৮৪ রানের বিশাল জুটি গড়েন সাকিব। এই জুটিই টিকে ছিল ১৯ ওভার পর্যন্ত। সাকিবের ৩২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়।

জবাবে খেলতে নেমে ১৪২ রানে গুটিয়ে যায় বারবাডোস ট্রাইডেন্টস। খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বারবাডোস। শুধু মাত্র কিয়েরন পোলার্ড সর্বোচ্চ ৬২ রান করেন। ৩৩ বলে ২টি চার ও ৪টি ছয়ের মারেই এই রান পূরণ করেন তিনি। শেষ দুই ওভারে ২৫ রান প্রয়োজন ছিল বারবাডোসের। তখন বিধ্বংসী পোলার্ডও ছিলেন ক্রিজে। কিন্তু পেসার সামির গতি ঝড়ে উড়ে যায় সেসব। চতুর্থ উইকেট শিকারের মধ্য দিয়ে সাজঘরে ফরেন পোলার্ড।

সাকিব বল হাতেও এদিন ছিলেন সফল। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এছাড়া সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সামি। ক্রিশমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামসও একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আন্দ্রে ম্যাকার্থি।

এ বিভাগের অন্যান্য সংবাদ