গাজীপুরে কভার্ডভ্যানে লেগুনার ধাক্কা, তিন ছাত্রীসহ নিহত ৫
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কার দেওয়ার পর তিন কলেজছাত্রীসহ পাঁচ লেগুনা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে থানার ওসি আব্দুল হাই বলেন, লেগুনাটি রাজেন্দ্রপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া, আফরিন রিমি ও ফারহানা আক্তার শিখা। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন- গাজীপুর নগরীর ভুরুলিয়ার ছায়াতরু এলাকার শহীদুল ইসলাম (২৬), সালনা এলাকার গিয়াস উদ্দিন (৩০), দক্ষিণ খাইলকৈর এলাকার রেজাউল হক (৪০), সদরের রাজেন্দ্রপুরের শরীফুল ইসলাম (২২), হোতাপাড়া এলাকার মামুন (২২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 