News Bangla 24 BD | ওষুধ ছাড়াই কমান মাথাব্যথা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নিত্যদিনের মাথাব্যথার সবচেয়ে বড় কারণ হল উদ্বেগ ও মানসিক চাপ, যাকে বলে টেনশন হেডেক। এই অসুখ সারাতে ব্যথানাশক বড়ি সেবনের পরিবর্তে অন্য কোনো উপায় আছে কি? কয়েকটি পদ্ধতি অনুশীলন করে স্বস্তি পেতে পারেন:

মালিশ বা ম্যাসাজ
এতে মাথা ও কপালের মাংসপেশিগুলো শিথিল হয়। ফলে রক্তনালিতে রক্তপ্রবাহ বাড়ে। তাই হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর সাহায্যে ধীরে ধীরে ম্যাসাজ করলে স্বস্তি মেলে।

শিথিলায়ন
শিথিলায়ন ব্যায়াম রক্তে নানা ধরনের রাসায়নিক উপাদানের ওঠানামা নিয়ন্ত্রণ করতে পারে এবং মাথাব্যথা কমায়। এ জন্য বুকভরে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। এভাবে বেশ কয়েকবার অনুশীলন করুন।

হাসি
প্রাণভরে হাসুন। হাসি-খুশি থাকলে এন্ডারফিন নামের রাসায়নিক উপাদান নিঃসৃত হয়। এটা আপনার শরীরের ব্যথা-বেদনা কমিয়ে আনন্দময় অনুভূতি বাড়িয়ে দেয়। একইভাবে উল্টোটা, মানে মন খারাপ বা মেজাজ খারাপ করে থাকলে, ভ্রু কুঁচকে থাকলে মাথাব্যথা আরও বাড়বে।

পর্যাপ্ত ঘুম
প্রাপ্তবয়স্ক মানুষের ছয় থেকে আট ঘণ্টা ঘুম দরকার। ঘুমের ব্যাঘাত মাথাব্যথার কারণ। তাই যত কাজই থাকুক, রাত জাগবেন না। রাত জেগে টিভি দেখা, কম্পিউটারে কাজ করা বা ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকুন।

গান শুনুন
বিদেশি গবেষণা বলছে, হালকা বা মৃদুলয়ের গান মাথাব্যথার তীব্রতা প্রায় ১৭ শতাংশ কমিয়ে দিতে পারে। কাজের ফাঁকে ঘর অন্ধকার রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ গান শুনুন।

চাপ নেবেন না
সংসারে বা কর্মক্ষেত্রে কাজের চাপ থাকেই। যে পরিস্থিতিতে চাপ বেড়ে যাচ্ছে বলে মনে হয়, সেখান থেকে সরে আসুন। প্রয়োজনে বাইরে বেরিয়ে পড়ুন। মনোযোগ অন্য দিকে সরিয়ে নিন। প্রিয়জন বা বন্ধবান্ধবের সঙ্গে সময় কাটান। মাঝে মাঝে ছুটি নিন।

ডা. মো. মাইদুল ইসলাম
মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

এ বিভাগের অন্যান্য সংবাদ