বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে পারেন যারা
বিভিন্ন কারণে গত আসরে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও পঞ্চম আসরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে প্রায় নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও শিল্পা শেঠিদের আনার চেষ্টা করা হচ্ছে। বিপিএলে গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল সোমবার গুলশানে নিজের কার্যালয়ে এ তথ্য দেন।
শেখ সোহেল জানান, ‘বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে আমরা জমকালো অনুষ্ঠান করতে চাই। ভারত থেকে এরই মধ্যে অরিজিতের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ক্যাটরিনা কাইফের সঙ্গে যোগাযোগ করা হলেও ওই সময় তিনি ব্যস্ত থাকবেন। কারিনা কাপুর ও শিল্পা শেঠির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সময় পাওয়া কঠিন। এছাড়া ভারতের একটি ড্যান্স গ্রুপও পারফর্ম করতে পারে।’
তিনি বলেন, ‘দেশি শিল্পীদের মধ্যে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মমতাজের সঙ্গে আমরা কথা বলব।’
এদিকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের দাম রাখা হয় অনেক বেশি। যার দরুন সাধারণ দর্শকরা টিকিট কেটে খেলা দেখতে পারেন না। একটি সিন্ডিকেট গ্রুপের হাতেও চলে যায় সব টিকিট। শেখ সোহেল জানালেন, এবার টিকিটের দাম কম রাখা হবে।
সবকিছু ঠিক থাকলে বিপিএল শুরু হবে ২ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 