News Bangla 24 BD | ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়


জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থকালে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। আজ বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় ধর্মমন্ত্রী বলেন, গত বছরের মত এবারও ঈদুল আজহার জামাত সকাল ৮টায় করা হোক। এ সময় পাশে থাকা ধর্ম সচিব মো. আব্দুল জলিল বলেন, ঈদের প্রধান জামাতে সকাল ৮টার পরে যাওয়া ঠিক হবে না। কারণ কোরবানির বিষয় আছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবে। অন্যবারের মতো এবারও প্রধান জামাতে পুরুষের পাশাপাশি নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি জানান, ঈদের জামাতের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সভা হবে। সেখানে নিরাপত্তার কৌশল নির্ধারণ হবে। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ