News Bangla 24 BD | ব্যর্থতা ভুলতে বান্ধবীকে নিয়ে বোল্টের পার্টি - News Bangla 24 BD
News Head

ব্যর্থতা ভুলতে বান্ধবীকে নিয়ে বোল্টের পার্টি


২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে, যেখানেই অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছেন, সেখানেই অপরাজেয়। দ্বিতীয় হতে হয়নি কখনও তাকে। তবে সেই দ্বিতীয় কিংবা তৃতীয় হওয়ার দুর্ভাগ্যটা বরণ করতে হলো তাকে জীবনের শেষ দৌড়ে এসে। উসাইন বোল্ট হেরে গেলেন জাস্টিন গ্যাটলিনের কাছে। দ্বিতীয় নয়, শেষ দৌড়ে তিনি হলেন তৃতীয়।

দৌড় শেষে তাকে মিনিট কয়েকের জন্য হতাশ লেগেছিল। কিন্তু বোল্ট তো বোল্টই। ভেঙে না পড়ে উল্টো রাতভর করলেন পার্টি। বান্ধবী কেসি বেনেটকে সঙ্গে নিয়ে লন্ডনের বার্লেসকি ক্লাবে সারারাত কাটিয়ে দেন এই গতি দানব।

এদিকে নৈশক্লাবে যাওয়ার আগে অনুরাগীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেন বোল্ট। যেখানে সবার কাছে ক্ষমা চান, প্রত্যাশাপূরণ করতে না পেরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ