সিপিএ সম্মেলনে রাণী এলিজাবেথ চিফ, শেখ হাসিনা ভাইস প্যাট্রন
ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩ম সম্মেলনে বৃটেনের রানী এলিজাবেথ পদাধিকারবলে চিফ প্যাট্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইস প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সভাপতির পদ অলংকৃত করবেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
জানা যায়, আসন্ন পহেলা নভেম্বর থেকে ৮ তারিখ পর্যন্ত ৮ দিনব্যাপী চলা সিপিএ সম্মেলনে বিশেষ বার্তা পাঠাবেন রাণী এলিজাবেথ। আর সেই বার্তা পড়ে শোনাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের মত এটিও সফল করার জন্য কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশের সংসদ ও সিপিএ। কমনওয়েলথভুক্ত দেশসমূহের স্পিকার ও সংসদ সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও আনুষ্ঠানিক বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের ১৮০টি সিপিএ ব্রাঞ্চ থেকে স্পিকার, ডেপুটি স্পিকারসহ ৬ শতাধিক আইন প্রণেতা অংশ নেবেন। এই সম্মেলন সফল করতে জাতীয় সংসদ থেকে একাধিক কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই কনফারেন্স হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক এই সম্মেলনের সফল আয়োজন দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই বিশাল আয়োজনকে উৎসবমুখর ও স্মরণীয় করে রাখার জন্য এর ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। এজন্য একটি আকর্ষণীয় টেলিভিশন স্পট তৈরি করতে বিটিভির মহা-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
স্পিকার দেশের বাইরে থাকায় এ বিষয়ে কথা হয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমরা বিশ্ববাসীকে আরেকবার দেখিয়ে দিতে চাই আমরা পারব। এই সম্মেলনে বৃটেনের রানী এলিজাবেথ পদাধিকারবলে চিফ প্যাট্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইস প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে আবার প্রমাণিত হবে হাসিনা বিশ্বমানের নেতা।
জানা যায়, সম্মেলনকে কেন্দ্র করে সংসদ, সম্মেলন কেন্দ্র, অতিথিদের জন্য বরাদ্দ হোটেল ও যাতায়াতের পথ সুরক্ষিত রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার এম সাদরুল আহমেদ খান বুধবার বলেন, সিপিএ সম্মেলনে আগত অতিথিদের নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। থাকবে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা। তবে এখনই সেসব প্রকাশ করা যাবে না।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 