News Bangla 24 BD | জামালপুরে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

জামালপুরে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭


গতকাল সন্ধ্যা ৬টার দিকে জামালপুরের চন্দ্রা রেলক্রসিং-এ একটি লোকাল ট্রেন একটি ইজিবাইককে ধাক্কা দিলে তাৎক্ষণিক ৫ জন নিহত হওয়ার খবর পাওয় যায়। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ দুঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।

জামালপুর রেলওযে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জামালপুর জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ইজবাইক ওইদিন সন্ধায় জেলা শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা এলাকার রেলওয়ে লেভেল ক্রসিং পাড়ি দিচ্ছিল। এ সময় জামালপুর রেলস্টেশন জংশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন কম্পপুরগামী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ইজিবাইকের চালক এবং ৬ যাত্রী নিহত হয়।

ঘটনাস্থলে নিহত হয় ছানোয়ার হোসেন(৪০)। চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৪৫), জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের মীর হোসেন (৪০), কম্পপুর গ্রামের হোসেন আলী (৩৩), জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রামের ইন্তাজ আলী (৫০), সদর উপজেলার রনরামপুর গ্রামের সালেহা বেগম(৫০), ফরিদুল হক(৩৫) এবং পথিমধ্যে সালেহা বেগম(৫০)এবং ফরিদুল হক(৩৫)মারা যায়।

বর্তমানে চন্দ্রা গ্রামের ঘুনু মিয়া (৩৬) ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন।

জামালপুর রেলওয়ে থানার ওসি নাসিরুল ইসলাম মজুমদার জানান, ট্রেন ও ইজিবাইক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন এবং আহত রয়েছেন ১ জন।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় তিনি বলেন, নিহতের প্রত্যক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা অনুদান প্রদান করা হবে। আহতদের চিকিৎসা সহায়তা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ